১৭ মে ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

কমলগঞ্জে চুরি প্রতিরোধ ও শাস্তির দাবিতে তিন গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধি, মৌলভীবাজার   

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি প্রতিরোধ ও চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিন গ্রামবাসী মিলে মানববন্ধন  করেছেন। রোববার (১৭ মে) বিকেলে উপজেলার কালারাইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় তিন গ্রাম ছঘড়ি, কালারাইবিল ও নোয়াগাঁও— এর প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক মিয়া। তিনি বলেন, ‘এলাকার চুরি এবং অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ একজোট হয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। চুরি সহ নানা অপকর্মে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।’

 

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনা স্থানীয় শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দোষীদের শাস্তি নিশ্চিত না হলে সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করবে।’

 

ইউপি সদস্য মো. শাহনেওয়াজ বলেন, সালিশে চোরদের বিচার করলে মামলা হামলার ঘটনা ঘটে। আমরা চাই চোরেরা যেন আবার কখনও এমন কাজ করতে না পারে। দোষীদেন দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমনটা করার সাহস পাবে না।

 

ইপি সদস্য মো. সবুজ মিয়া, আব্দুল্লা মিয়া এবং প্রবাসী সোয়াইব হোসেন বলেন, ‘স্থানীয় জনগণ সচেতন এবং ঐক্যবদ্ধ থাকলে অপরাধ দমন করা সম্ভব। প্রশাসনের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ অসম্পূর্ণ থাকবে।’ মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, কিছুদিন আগে এই এলাকায় চুরি হয়েছে। স্থানীয়রা তাদের সন্দেহ করে আটক করেছে এবং গ্রামশালিসের মাধ্যমে মারধর করেছে। এরপর যারা মারধর খেয়েছে, তারা থানায় অভিযোগ করেছে। সম্ভবত এর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কমলগঞ্জ চুরি, মানববন্ধন মৌলভীবাজার, চোরদের শাস্তি দাবি, ইসলামপুর ইউনিয়ন, কমলগঞ্জ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ