সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২৭ মে
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন
সিলেটে প্রশাসন ও বিএনপি নেতাদের দাবি পূরণের আশ্বাসের পর অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেছেন হকাররা। রোববার (১৭ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে জীবন ও জীবিকার স্বার্থে অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে সিলেটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন হকাররা। এতে নগরের বিভিন্ন এলাকার শত শত হকার অংশ নেন।
কর্মসূচি চলাকালে অনেক হকারের হাতে ভাতের থালা দেখা যায়। তাদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’।
পরে প্রশাসন ও সিলেট মহানগর বিএনপির নেতাদের আশ্বাসের পর হকাররা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, হকারদের দাবি নিয়ে আমরা সিলেটের মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্ঠা করবো।
কর্মসূচিতে হকার নেতারা জানান, সারাদিন ব্যবসার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ফুটপাতের ছোট ব্যবসাই তাঁদের একমাত্র আয়ের উৎস। সেটি বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
তারা আরও জানান, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। উচ্ছেদের সময় অনেক ক্ষেত্রে হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাঁদের মালামাল জব্দ করা হয়। মানবিক দিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রুহুল আমিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন হকার নেতারা বক্তব্য দেন। এর আগে গত ১৪ মে একই দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেছিলেন হকাররা।
সিলেট হকার ধর্মঘট, ফুটপাত ব্যবসা, সিলেট সিটি করপোরেশন, হকারদের দাবি, সিলেট সংবাদ