১৭ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

রোববার (১৭ মে) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আবহাওয়া অফিস জানায়, কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। একইসাথে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আহবাওয়া অফিস। 

 

আবহাওয়া অফিস আরও জানায়, রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৬৯ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

 

এদিকে সোমবার (১৮ মে) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টির পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, আবহাওয়া আপডেট, সিলেট বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ