১৭ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ভারতীয় অবৈধ জিরা জব্দ, আটক এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন


সিলেট বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় একটি কভার্ডভ্যানসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জব্দকৃত জিরার আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ ৬ হাজার টাকা।

 

রোববার (১৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল সুরমা বাইপাস সড়কে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ–এর প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করে।

 

এ সময় ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮ নম্বরের একটি কভার্ডভ্যান তল্লাশি করে ১১৭ বস্তায় থাকা ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক মূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।

 

অভিযানে মো. মারুফ হোসেন (৩১) নামে একজনকে আটক করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নম্বর শাকচর এলাকার দুধা মাঝি বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে। 

 

মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট পুলিশ, শাহপরাণ থানা, ভারতীয় জিরা জব্দ, এসএমপি অভিযান, চোরাচালান গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ