১৭ মে ২০২৬

দেশজুড়ে

কোরবানির ঈদ কবে, জানা যাবে সোমবার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নির্ধারণে সোমবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে কোরবানির ঈদের তারিখ ঘোষণা করা হবে।


আজ রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।


দেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এ জন্য কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।


ইসলামিক বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা তুলে ধরা হয়।


এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

ঈদুল আজহা ২০২৬, কোরবানির ঈদ, চাঁদ দেখা কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, ঈদের ছুটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ