
হামের টিকাদান কর্মসূচি নিয়ে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্তে ড. ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পৃক্ততা ছিল। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের পাশাপাশি সংশ্লিষ্টদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এর আগে একই বিষয়ে গত ৬ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনজীবী।
শেয়ার করুনঃ
অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন
ড. মুহাম্মদ ইউনূস, হাইকোর্ট রিট, দেশত্যাগে নিষেধাজ্ঞা, হামের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর


