১৭ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন


হবিগঞ্জে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার তরুণ ছেলে জাকির হোসেন (২০)।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্র জানায়, আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, আমরা পেয়ে সদর হাসপাতালে গিয়ে মরদেহ দেখে এসেছি। বাবা ছেলের এক সঙ্গে মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। হৃদয় বিদারক এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বাবা ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ