১৭ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

বিছনাকান্দিতে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

শান্ত বণিক শাবিপ্রবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

সহপাঠীরা জানান, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিভাগের ১০ থেকে ১১ জন শিক্ষার্থীর একটি দল বিছনাকান্দি এলাকায় ঘুরতে যান। সেখানে স্বচ্ছ পানিতে সাঁতার কাটার সময় হঠাৎ উজান থেকে ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। একপর্যায়ে প্রবল স্রোতের তোড়ে শান্ত বণিক তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তাঁরা নৌকা নিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি বলেন, বিছনাকান্দিতে গোসলে নেমে পানিতে ডুবে শান্ত চন্দ্র বনিক নামে শাবিপ্রবির এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, বিছনাকান্দি, শাবিপ্রবি, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ