১৭ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

নতুন নেতৃত্বে এমসি কলেজ ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদ

প্রতিনিধি, এমসি কলেজ

প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার (১৪) বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে ৪৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ মোহাম্মদ জুলফাজলে।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবু নাছের এবং সাধারণ সম্পাদক হিসেবে আমির হোসাইন জাকিরকে মনোনীত করা হয়েছে।

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৈয়বুর রহমান আবির, সহ-সভাপতি হিসেবে জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম দিদার, সাইদুল ইসলাম সাজু ও নুর আহমেদ মনোনীত হয়েছেন। মো. সাবের আহমদকেও সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজুল ইসলাম, শামীম গাজী, জয়নুল আবেদিন ও আলাউদ্দিন।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম শাকিব এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ইউসুফ আল আজাদ, এমরান হুসাইন, ফারহান আল মাসুদ ও আহমদ সাহাল শিকদার।

 

অর্থ সম্পাদক হয়েছেন মুস্তায়ীনুর রহমান মওদুদ। সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসরিন আক্তার জলি, মেহেদী রহমান, পাপলু আহমেদ তারেক, শফিকুল ইসলাম লস্কর ও সোহাগ আহমেদ।

 

দপ্তর সম্পাদক হয়েছেন আদনান হোসাইন এবং উপ-দপ্তর সম্পাদক শামীম আহমেদ লিমন ও মেহেদী হাসান রাফি।

 

ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ফয়জুননুর এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মো. শাহেদ আহমেদ ও আবুল হাসান দায়িত্ব পেয়েছেন।

 

ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন তাহেরা আক্তার শিমা। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নাদিয়া তাহসিনা, আমিনা জান্নাত, আমীরুন নেছা জীম ও নোভা নওশাদ রয়েছেন।

 

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন মিজানুর রহমান চৌধুরী এবং সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুমেল আহমেদ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ, ইসলামের ইতিহাস বিভাগ, ছাত্রকল্যাণ পরিষদ, আবু নাছের জাকির, সিলেট কলেজ সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ