১৭ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মাউন্ট এডোরা হাসপাতালের উদ্যোগে স্টেমেইস স্কুলে ‘স্কুল হেলথ কেয়ার প্রোগ্রাম’ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন


সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে উদ্যোগে স্টেমেইস স্কুলের শিক্ষার্থীদের জন্য “স্কুল হেলথ কেয়ার প্রোগ্রাম ও স্বাস্থ্য বিষয়ক কর্পোরেট চুক্তি” সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ মে) আয়োজিত এ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমানো।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। এতে শিশু রোগ, চোখের রোগ, ইএনটি, ডেন্টাল, ডার্মাটোলজি, খাদ্য ও পুষ্টি, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা, মেডিসিন এবং ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কে এম আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ড. সাইয়েদ মাহমুদ হাসান। এছাড়া সহকারী পরিচালকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টেমেইস স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, প্রিন্সিপাল হুমায়রা বেগম, ভাইস প্রিন্সিপাল আমিরুল ইসলাম সাদিসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আয়োজকরা জানান, এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট স্বাস্থ্য প্রোগ্রাম, মাউন্ট এডোরা হাসপাতাল, স্টেমএিস স্কুল, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্কুল হেলথ কেয়ার প্রোগ্রাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ