১৭ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বৃষ্টির আভাস, বইবে ঝোড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (১৬ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে ৭৬ শতাংশে দাঁড়ায়।

 

এছাড়া ১৫ মে সকাল ৬টা থেকে ১৬ মে সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ০.২ মিলিমিটার।

 

আবহাওয়া অফিস আরও জানায়, রোববার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ০৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বজ্রসহ বৃষ্টি সিলেট, ভারী বর্ষণ পূর্বাভাস, সিলেট বৃষ্টির খবর, আবহাওয়া অফিস পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ