১৫ মে ২০২৬

দৈনন্দিন

কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করে কুলাউড়া থানা পুলিশ।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি এবং বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত সোমবার (১১ মে) বিকেলে কুলাউড়ার মনু নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের মাধ্যমে জানা যায় নিহত ব্যক্তির নাম নিত্যানন্দ মালাকার। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার বাসিন্দা। 

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভারতীয় নাগরিক, মরদেহ হস্তান্তর, কুলাউড়া, চাতলাপুর স্থলবন্দর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ