মন্ত্রী হবার পর প্রথমবার ট্রেনে করে সিলেটে আসছেন আরিফুল হক
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৫ মে) সিলেট আসছেন।
সফরকালে তিনি সিলেটে বিভাগীয় বিজ্ঞান মেলার উদ্বোধনসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম ইনডোর কমপ্লেক্সে ‘বিভাগীয় বিজ্ঞান মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী।
একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সিলেট, খন্দকার আব্দুল মুক্তাদির, বিভাগীয় বিজ্ঞান মেলা, সিলেট জেলা স্টেডিয়াম, নতুন কুঁড়ি স্পোর্টস