এমসি কলেজের শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে দুটি বাস হস্তান্তর ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাস ও ব্যাংকিং বুথের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি–এর পরিচালক মিস রুমানা শরীফ, মিস রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এছাড়া পূবালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কল্যাণে পূবালী ব্যাংকের এই উপহার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ক্যাম্পাসে ই-ব্যাংকিং বুথ স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি পূবালী ব্যাংকের কাছে আরও দুটি মাইক্রোবাস প্রদানের দাবি জানান। এছাড়া পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে প্রতিবছর ১৫ লাখ টাকা অনুদান প্রদান করছে উল্লেখ করে তিনি ব্যাংক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের সার্বিক সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ বলেন, পূবালী ব্যাংকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পূবালী ব্যাংকের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সময় থেকে শুরু হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে ই-ব্যাংকিং বুথ স্থাপন করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা যাবে। ভবিষ্যতেও শাবিপ্রবির সঙ্গে পূবালী ব্যাংকের এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন প্রশাসক অধ্যাপক আ.ফ.ম জাকারিয়া। সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাবিপ্রবি, পূবালী ব্যাংক, বাস উদ্বোধন, ই-ব্যাংকিং বুথ, সিলেট