সিলেটে ভারতীয় পোস্তদানা ও গাড়িসহ আটক ২
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
সিলেটেঅভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পোস্তদানা ও একটি নোহা গাড়িসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টায় নগরীর কুমারপাড়া এলাকায় হেলথ ফার্স্ট মেডিকেল সেন্টারের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি নোহা গাড়ি তল্লাশি করে তিনটি বস্তায় থাকা ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা পোস্তদানার আনুমানিক মূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে এ ঘটনায় আবু ইমরান মাহিন (২১) ও হাবিবুর রহমান (২৪) নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানা-এ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেট, এসএমপি, ডিবি অভিযান, পোস্তদানা, কোতোয়ালী থানা