শ্রীমঙ্গলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
সিলেটে বিপুল পরিমান ভারতীয় অবৈধ কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি পিকআপসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।
সোমবার (১১ মে) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ৯টায় অভিযানে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-৮০০০) তল্লাশি করে ৪ হাজার ৪ পিস CIOP-G Cream, ২ হাজার ২০০ পিস BETNOVATE-N Cream এবং ২ হাজার ৬৮৮ পিস Milk Rice Johnsons Baby Cream উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর এলাকার মো. আমিনুর রশিদ জুবের (২০) নামে একজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এয়ারপোর্ট থানা, এসএমপি সিলেট, ভারতীয় কসমেটিকস জব্দ, সিলেট পুলিশ অভিযান, চোরাচালান আটক