০৪ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার (৪ মে) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় সিলেটে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে ৭৮ শতাংশে নেমে আসে।

 

বৃষ্টিপাতের হিসেবে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, আর্দ্রতা, তাপমাত্রা সিলেট, বজ্রবৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ