০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ  

প্রকাশঃ ৪ মে, ২০২৬ ৭:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আল ফয়সাল (৩২) নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কালীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 


অভিযানে ইয়ামাহ এমটি-১৫ সিরিজের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক আল ফয়সাল (৩২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের মৃত সুজাত মিয়ার ছেলে।


পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি ইয়ামাহ এমটি-১৫ সিরিজের মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া তাঁর দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ও বিক্রির নগদ ১৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে কালীপুর নামক এলাকায় অবস্থান নেয় পুলিশ। এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর ইয়াবা, সুনামগঞ্জ মাদক, ইয়াবা গ্রেপ্তার, পুলিশ অভিযান, মাদক ব্যবসা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ