০৪ মে ২০২৬

দৈনন্দিন

নাছির চৌধুরী

‘হাওরের জলাবদ্ধতা নিরসনে নদী খননসহ সমন্বিত উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করব’

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ 

প্রকাশঃ ৪ মে, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন


সুনামগঞ্জ-২ (দিরাই -শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমার চেষ্টা ছিল দিরাই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি ছিলাম কিন্তু পারি নাই। এই বার আপনাদের সহযোগিতা পেলে দিরাই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

 

সোমবার (৪ মে) উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাছির চৌধুরী বলেন, ‘দেশের উন্নয়নে আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা তা সততার সহিত পালন করতে চাই।’ 

 

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা এলাকার সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন, বেশি বেশি করে লিখেন। কর্মকর্তাগন আপনারাও আমার উদ্ধৃতি দিয়ে লিখেন, দিরাইকে এগিয়ে নিতে সবার সাহায্য নিয়ে কাজ করতে চাই। আমাকে যেখানেই কথা বলতে হয় বলবো, ডিও লেটার দিতে হয় দেব, সংসদে এমনকি প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে হয় বলবো, আমি মানুষের কল্যাণ করতে চাই।’

 

নাছির চৌধুরী বলেন, ‘কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধান নষ্ট হয়ে গেছে, সরকার ইতিমধ্যে কৃষকদের সহায়তার ঘোষণা দিয়েছে। আমরা কৃষি ও কৃষকের স্থায়ী সমাধান চাই, হাওরের জলাবদ্ধতা নিরসনে নদী খননসহ সমন্বিত উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করবো। আমাদের হাসপাতালে চিকিৎসক সংকটসহ নানা সংকট রয়েছে। শিক্ষক সংকট রয়েছে। সরকারি দপ্তরে জনবল সংকটের কারনে কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ, যোগাযোগ সহ সব সংকট নিরসনে আমরা কাজ করবো। 

 

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের অন্য উপজেলায় কর্মকর্তারা হাওর ভাতা পান, আমরা পাবনা কেন। দিরাই ও শাল্লায় হাওর ভাতা চালু করতে হবে। দিরাই প্রাইমারি স্কুলে মিডডে মিল চালু করতে আমি কথা বলবো। হাওরে পুলিশের কাজ গতিশীল করতে সবধরনের ব্যাবস্থা করা হবে। 

 

নাছির চৌধুরী বলেন, চুর ধরতে হলে রাত জাগতে হয়, আমি উপজেলা চেয়ারম্যান থাকতে চুর ও ডাকাত ধরেছি। বিগত দশবছর আগে আওয়ামী সরকারের আমলে আমার বাসায় ডকাতি হয়, ডাকাতরা আমার তিনটি আর্মস নিয়ে যায়, কেয়ারটেকার কে হত্যা করে, তার কোন তদন্ত হয় নাই।

 

উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার, কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, প্রাথমিক শিক্ষা কর্মকতা আব্দুর রাজ্জাক, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী পশুরাম দাস,উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়,প্রাণী সম্পদ কর্মকর্তা বাবরা হামলিং,জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল আহমেদ, পাউবো মাঠ প্রকৌশলী আবদুল কাইয়ুম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার সহ  বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাগন ।

 

মতবিনিময় সভা শেষে বোরোধান সংগ্রহে উন্মুক্ত লটারির উদ্বোধন করেন সাংসদ নাছির চৌধুরী। এরপর তিনি কালবৈশাখী ঝড়ে ক্ষতি গ্রস্ত উপকারভোগী পরিবারের মধ্যে ঢেউ টিন ও খাদ্য সামগ্রী তুলে দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ দুর্ঘটনা, ছাতক সড়ক দুর্ঘটনা, দিরাই দুর্ঘটনা, সিএনজি দুর্ঘটনা, বাস দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ