০৪ মে ২০২৬

বাংলাদেশ

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, শার্ট অপরিবর্তিত রেখে প্যান্টে আসছে খাকি রঙ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ মে, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সরকার পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগের শার্ট অপরিবর্তিত রাখা হলেও প্যান্টের রং খাকি করা হয়েছে।


সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


পুলিশের পোশাক পরিবর্তনের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান ইউনিফর্ম নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে অসন্তোষ রয়েছে। “এই পোশাকটি খুব একটা গ্রহণযোগ্য হয়নি, মানানসইও মনে হয়নি অনেকের কাছে,” বলেন তিনি।


সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ সদস্যদের মতামতের ভিত্তিতেই নতুন পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আমরা একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য ইউনিফর্মের বিষয়টি বিবেচনায় নিয়েছি। আগের শার্ট রাখা হয়েছে, তবে প্যান্ট খাকি করা হয়েছে,” বলেন তিনি।


তিনি আরও জানান, নতুন ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। কারণ হিসেবে তিনি কাপড় উৎপাদন, সরবরাহ ও প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেন। “এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি, তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে,” যোগ করেন মন্ত্রী।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, সম্প্রতি একজন সাংবাদিকের বিদেশ যাত্রা নিয়ে জটিলতার বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।


শেয়ার করুনঃ

বাংলাদেশ থেকে আরো পড়ুন

পুলিশ ইউনিফর্ম পরিবর্তন, খাকি প্যান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ পুলিশ ড্রেস, ইউনিফর্ম আপডেট, পুলিশ পোশাক, সরকারি সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা, বাংলাদেশ সরকার, পুলিশ সংস্কার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ