০৭ জুলাই ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

তাহিরপুরে খালে ডুবে কৃষক নিখোঁজ

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরের লোভার হাওরের পাশে খালের পানিতে ডুবে মোসলেম উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের বাসিন্দা আব্দুর রশীদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ মোসলেম উদ্দিনের বড় ভাই চাঁন মিয়া। তিনি জানান, ঘটনার খবর পেয়ে নিখোঁজ মোসলেম উদ্দিনের সন্ধানে স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাঁর কোন খোঁজ পাননি। এখন ডুবুরিকে খবর পাঠানো হয়েছে। 

রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একটি ডুবুরি দল নিখোঁজ কৃষকের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন।  

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনজুর আহমেদ জানান, ঘটনাটি রাত ১০টার দিকে জানতে পেরেছেন তাঁরা। নিখোঁজ কৃষকের বাড়িতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, কৃষক, নিখোঁজ, হাওর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ