সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
দেশের প্রথম স্বায়ত্তশাসিত গাড়ি প্রকল্প ‘সাস্ট অটোড্রাইভ’ পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় প্রকল্পটির তৈরি বৈদ্যুতিক স্বচালিত গাড়িতে চড়ে সরাসরি এর কার্যক্রম ও প্রযুক্তিগত সক্ষমতা পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
শনিবার (১১ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ‘ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট-আপ ফর স্টুডেন্টস’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি প্রকল্পটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী স্ব-অর্থায়নে পরিচালিত এমন উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বনির্ভর জাতি গঠনে বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়।
এদিকে বাণিজ্যমন্ত্রীর প্রকল্প পরিদর্শন এবং গাড়িতে চড়ে অভিজ্ঞতা নেওয়ায় অনেকটাই উচ্ছ্বসিত ‘সাস্ট অটোড্রাইভ’ কর্তৃপক্ষ।
সাস্ট অটোড্রাইভ প্রকল্পের সভাপতি আবুল বাশার রাজ বলেন, ‘এই স্বীকৃতি আমাদের টিমের জন্য অনেক বড় একটি অর্জন। আমরা এখন এই প্রজেক্টটি সম্পন্ন করার জন্য আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত।
সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘আশা করছি, সাস্ট অটোড্রাইভকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য উন্নত সেন্সর ও কম্পিউটিং ইউনিট সংগ্রহে প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা পাব।’
‘আমাদের লক্ষ্য ও উদ্ভাবন সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ,’ বলেন আবুল বাশার রাজ।
শাবিপ্রবি, বৈদ্যতিক গাড়ি, সাস্ট অটোড্রাইভ, বাণিজ্যমন্ত্রী