সিলেট জেলা প্রেসক্লাব ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সাংবাদিকদের এআই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএএ) উদ্যোগে অনুষ্ঠিতব্য ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক বাছাই পরীক্ষা আগামী ২৪ জুলাই, শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা আগামী ৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।
আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে গত সোমবার সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, সিলেট শাখার আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য এবং সংগঠনের সদস্য ফুজায়েল আহমদ। তাঁরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা ও এর বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিজ্ঞানবিষয়ক প্রকাশনা প্রণয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান সচেতনতামূলক কার্যক্রম এবং স্পেস ফেস্টিভ্যালের মতো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম তৈরিতে কাজ করছে বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা জানান, সিলেট আঞ্চলিক পর্বের মাধ্যমে বাছাই হওয়া শিক্ষার্থীরা ৩১ জুলাই ঢাকায় জাতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় পর্ব থেকে নির্বাচিতদের নিয়ে পরবর্তীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। এই ক্যাম্প থেকেই চূড়ান্তভাবে ছয় সদস্যের একটি জাতীয় দল গঠন করা হবে, যারা আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সভায় বক্তারা মন্তব্য করেন, বর্তমান সময়ে জ্যোতির্বিজ্ঞান শুধু একটি একক বিষয় নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও গবেষণার সমন্বয়ে গড়ে ওঠা একটি বহুমাত্রিক ক্ষেত্র। তাঁদের মতে, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের উদ্দেশ্য কেবল একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়, বরং আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তোলা।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার এবং দপ্তর সম্পাদক আব্দুল আহাদসহ ক্লাবের বিভিন্ন পদাধিকারী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউএনবির মো. মহসিন, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি দেবাশিষ দেবু, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, আজকের সিলেট-এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভবরঞ্জন মৈত্র বাপ্পাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অ্যাস্ট্রো-অলিম্পিয়াড, সিলেট, জাতীয় পর্ব