২২ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

মেঘলা আকাশ, সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এ সময়ে বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণেরও সতর্কতা জারি করেছে সংস্থাটি। 

 

বুধবার (২২ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

সিলেটে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

বুধবার সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৮০ শতাংশে পৌঁছায়।

 

গত ২৪ ঘণ্টায় (২১ জুলাই সকাল ৬টা থেকে ২২ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

এদিকে বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

 

সিলেট আবহাওইয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজীব হোসাইন জানান, আকাশ আংশিক মেঘলা থাকায় আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের অনেক স্থানে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দমকা হাওয়াসহ বজ্রপাতের শঙ্কা রয়েছে।   


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ, সিলেট তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ