২২ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শ্রেণিকক্ষে স্বস্তি আনতে সিলিং ফ্যান বিতরণ করল রোটারি ক্লাব অব সিলেট নর্থ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন


শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় শ্রেণিকক্ষ নিশ্চিত করতে সিলেট নগরের উমরশাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ।


বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশ-এর চিফ কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট নর্থের এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও সমাজসেবামূলক কার্যক্রমে রোটারি ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট নর্থের ২০২৬-২৭ বর্ষের সভাপতি কাজী ওমর ফারুক। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি। গরমের মধ্যে শিক্ষার্থীরা যাতে স্বস্তিতে পাঠ গ্রহণ করতে পারে, সেই ভাবনা থেকেই ক্লাবের এ উদ্যোগ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রোকসানা বেগম, ক্লাবের ২০২৬-২৭ বর্ষের সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (এডমিন) ও আইপিপি তুহিন আহমদ, ক্লাব সদস্য শাহরেয়ার আহমদ তালহা, বিষ্ণু চরণ কর্মকার, উদ্যোক্তা মো. শহীদ শেখ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রোটারি ক্লাব অব সিলেট নর্থ, সিলিং ফ্যান বিতরণ, উমরশাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট, সমাজসেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ