নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
সিলেটের মোগলাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত আড়াইটার দিকে কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছনের পরিত্যক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,
গ্রেপ্তারাকৃতরা হলেন মো. শুভ মিয়া (২৫), মো. মনির মিয়া (৩২), মো. কিতাব আলী (২২) ও আব্দুল আলী (২৩)।
তাদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানিয়েছেন, “আটক জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।”