২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

বাসিয়া নদী রক্ষায় ডাম্পিং স্টেশন ও ময়লাবাহী গাড়ি চাইলেন এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট-২ সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। সংগৃহীত।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় বিশ্বনাথের বাসিয়া নদীর বর্তমান সংকট তুলে ধরেছেন।

 

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি বলেন, বিশ্বনাথ পৌরসভার ওপর দিয়ে প্রবাহিত বাসিয়া নদী দীর্ঘদিন ধরে অবহেলা ও খননের অভাবে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নদীর দুই তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠা এবং শহরে নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সব ধরনের ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে।

 

ময়লা-আবর্জনার স্তুপে নাব্যতা হারিয়ে মৃত প্রায় পৌরশহরের বাসিয়া নদী। ছবি: সিলেট ভয়েস

এতে নদীটি ভরাট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে পৌর এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের বসবাস অনুপযোগী হয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি।

 

এমপি লুনা জানান, স্থানীয় প্রশাসনের উদ্যোগে নদী খননের প্রক্রিয়া ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং তার প্রচেষ্টায় চারটি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তবে এই সংকট স্থায়ীভাবে সমাধানের জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ অপরিহার্য।

 

এজন্য তিনি শহরের বর্জ্য বাইরে অপসারণের জন্য একটি ময়লাবাহী গাড়িও প্রয়োজন। জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্যকর নগরব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ ও প্রয়োজনীয় যানবাহন বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বাসিয়া নদী, বিশ্বনাথ, সিলেট, সংসদে এমপি লুনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ