১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা শুরু ৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৫:২০ অপরাহ্ন


সিলেটে শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’। আগামী ৫ থেকে ১৫ এপ্রিল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ সিলেট এ মেলার আয়োজন করেছে। আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

মেলায় বই প্রদর্শনীর পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি থাকবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজনও করা হয়েছে।

৫ এপ্রিল বিকেল ৪টায় মেলার উদ্বোধন এবং ১৫ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার শেষ হবে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট গ্রন্থমেলা, শহীদ জিয়া মেলা, বইমেলা ২০২৬, সাংস্কৃতিক আয়োজন, কমল সাহিত্য পরিষদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ