দোয়ারাবাজারে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ মার্চ, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (২৮ মার্চ) ভোররাতে উপজেলার জাফলং মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জালাল উদ্দিন (৫৪) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার লামা সাতাইন গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ৫ মার্চ রাতে ইয়াহিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হন। পরদিন তাকে নদীর পাশ থেকে অর্ধ-ডুবন্ত অবস্থায় পেয়ে পরিবারকে জানান দুইজন ব্যক্তি। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গোয়াইনঘাট, হত্যা মামলা, র্যাব-৯, জালাল উদ্দিন, সিলেট অপরাধ