আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের বাসিন্দা। তিনি আগের দিন ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, 'সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।'
কুলাউড়া, ট্রেন দুর্ঘটনা, সুধীর বিশ্বাস, উদয়ন এক্সপ্রেস, মৌলভীবাজার