হবিগঞ্জে এনসিপি-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসসহ আহত অন্তত ১০
দৈনন্দিন
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। সিলেট ছাড়াও ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।
ভুমিকম্প, সিলেট, রিখটার স্কেল