সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ১৯ মার্চ, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরী ও আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। রোজার মাস শেষে আনন্দের এই দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত সময় অনুযায়ী জামাতে অংশ নেবেন।
সিলেটের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন।
একই সময়ে, হযরত শাহজালাল (র.) মাজার মসজিদেও সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে তিন ধাপে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ৩০ মিনিট এবং ৯টা ৩০ মিনিটে।
হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া সিলেট আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল ৮টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট, ঈদ, জামাত, শাহী ঈদগাহ