০৪ মে ২০২৬

ধর্ম / ইসলাম

সিলেটে ব্লাড ডোনার সোসাইটির ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ৪:০০ অপরাহ্ন


সিলেটে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘ব্লাড ডোনার সোসাইটি সিলেট’-এর উদ্যোগে ২৫০ জন রোজাদার ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ আহমেদ, সভাপতি মো. মামুন হোসেন এবং ভারপ্রাপ্ত সভাপতি ইমরান আলী সাজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সাম্মি আক্তার ও আলী হামজা মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ খান। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, 'মানুষের সেবায় কাজ করাই ব্লাড ডোনার সোসাইটির মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।'

ইফতার বিতরণের এ উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সবার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

ব্লাড ডোনার সোসাইটি সিলেট, ইফতার বিতরণ, সিলেট সামাজিক সংগঠন, রমজানে মানবিক উদ্যোগ, অসহায়দের ইফতার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ