১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবির শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাসেল আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন


বাইক চালক কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে লাঞ্ছনা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মিয়া (৩০) কে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। 



অভিযুক্ত রাসেল কোতোয়ালী থানাধীন আখালিয়াস্থ নিহারীপাড়ার মৃত আব্দুর রকিবের ছেলে। 



সোমবার (১৯মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


 তিনি জানান, রাতেই অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ঘটনার অভিযুক্ত রাসেল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কোন লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কোন মামলা দায়ের হয় নি। 



এর আগে ড়ির সাথে গাড়ি লাগার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত রাসেল রোববার (১৮ মে) দিবাগত রাত ৯টার নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষককে লাঞ্ছিত করেন এবং পরিবারের সামনে স্যারকে চড় ও লাথি মারেন বলে অভিযোগ উঠে। 



এ ঘটনার জেরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে মুল ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। এতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। 



এদিকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজট নিরসনে রাস্তা ছেড়ে দিতে বললে শিক্ষার্থীরা অস্বীকৃতি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে ও শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে ফাঁকা লাঠিচার্জ করে । এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। যদিও পরবর্তীতে রাতেই সেনাবাহিনী সদস্যরা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।  



তবে এ ঘটনায় রাতেই শিক্ষার্থীরা রাস্তা ছাড়লেও সেনাবাহিনী সদস্য কর্তৃক বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে বিশ্ববিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জনরোষের সৃষ্টি হয়েছে। এমনকি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবি, শিক্ষককে মারধর, সড়ক অবরোধ, সিলেট-সুনামগঞ্জ, আটক, রাসেল মিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ