২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে জামালগঞ্জ ডিগ্রি কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

 

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রী হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে যৌন নিপীড়নসহ অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছেন কতিপয় শিক্ষক।

 

তাদের দাবি, সম্প্রতি নির্বাচনকালীন দ্বায়িত্ব পালনে সেনাবাহিনীর একটি দল ওই ছাত্রী হোস্টেলে অবস্থান নিলে এলটি কক্ষে ‘যৌন কাজে ব্যবহৃত’ বিপুল পরিমাণ ‘কনডম’ পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।  

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অধ্যক্ষ সুজিত রঞ্জন দের পদত্যাগ ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ছাত্ররা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অধ্যক্ষের পদত্যাগ দাবি, জামালগঞ্জ ডিগ্রি কলেজ, বিক্ষোভ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ