সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির দিরাই-শাল্লার মানুষকে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে একটি ভিডিও বার্তায় এমন কথা জানান তিনি।
শিশির মনির বলেন, দিরাই শাল্লার মানুষ তার পছন্দমতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি তাদেরকে দোষারোপ করি, তাহলে তা সঠিক হবে না। যারা ভিডিও, টিকটক বা রিল বানাচ্ছেন, দয়া করে কাউকে দোষরূপে প্রকাশ করবেন না। আমি চাই আমরা সকলেই সম্মানজনকভাবে কাজ করি।
শিশির মনির আরও উল্লেখ করেন, আবেগ বা অনুভূতির কারণে কাউকে দোষারোপ করা উচিত নয়। তার মতে, একটি স্বাধীন দেশে নাগরিকদের নিজস্ব পছন্দ মেনে চলাই স্বাভাবিক।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ৯৯,১৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছিলেন ৬২,৫৮৭ ভোট।
শিশির মনির, দিরাই শাল্লা, নির্বাচন, জাতীয় সংষদ নির্বাচন