২৮ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে আরও এক ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি সিলেট নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।


মঙ্গলবার (২৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে, দুজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হবিগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটে ২০ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং অন্য জেলা থেকে আসা তিনজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে ডেঙ্গু, সিলেটে আরও এক ডেঙ্গু রোগী শনাক্ত, সিলেট ডেঙ্গু পরিস্থিতি, সিলেট বিভাগে ডেঙ্গু, ডেঙ্গু আপডেট, সিলেট স্বাস্থ্য বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ