২৮ জুলাই ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

ছবিঃ এআই দ্বারা তৈরি

সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সোমবার বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে থাকে। একপর্যায়ে সেটিতে বিস্ফোরণ ঘটলে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল বলেন, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, দক্ষিণ সুরমা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস লিকেজ, দক্ষিণ সুরমা দুর্ঘটনা, খিদিরপুর, সিলেট অগ্নিকাণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ