আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী এক লাখ টাকার বীমা দাবী পরিশোধ এবং সফল উন্নয়ন কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬, কোম্পানীর জগন্নাথপুর বাজারস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনটি চেকের মাধ্যমে বীমা দাবী পরিশোধ করা হয়।
কোম্পানীর মাননীয় ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও সিলেট এরিয়ার প্রধান মোঃ মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের হাতে চেক তুলে দেন। সকাল ১১টায় জগন্নাথপুর সহকারী জোনাল ইনচার্জ মোঃ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিরিক্ত সিলেট বিশ্বনাথ জোনের মনিটরিং কর্মকর্তা মোঃ আব্দুল মুতলিব ও জগন্নাথপুর জোনের জেনারেল ম্যানেজার মোছাঃ তাজিরুল নেছা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাজহারুল ইসলাম বলেন, উন্নয়ন কর্মকর্তাদের নীতি ও নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করলে কোম্পানীর সঙ্গে দেশেরও উন্নয়ন সম্ভব। আমরা উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের ঘরে গিয়ে দাবী টাকা পৌঁছে দিয়েছি। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সর্বোচ্চ দাবী পরিশোধে পরপর দুইবার বীমা দিবসে জাতীয় পুরস্কার অর্জন করেছি। এ ছাড়া দেশি-বিদেশী অসংখ্য পুরস্কারও কোম্পানী লাভ করেছে।
অনুষ্ঠানে বীমা কর্মকর্তা শেখ ফজর আলী, সৈয়দ আলী, গুলনেহার বেগম, সুয়েনা বেগম, রুজিনা বেগম, রুকছানা বেগম ও মরিয়ম আক্তারসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এক লাখ টাকার দাবী তিনটি চেকের মাধ্যমে পরিশোধের পাশাপাশি সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কারও বিতরণ করা হয়।
জগন্নাথপুর, সুনামগঞ্জ