১২ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বিয়ানীবাজারে ট্রাক্টর–টমটম সংঘর্ষে যাত্রী নিহত

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজারে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৯ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন (৪২) উপজেলার তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আছিরগঞ্জের বসন্তপুর এলাকায় একটি হাইড্রোলিক ট্রাক্টরের সঙ্গে একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিয়ানীবাজার, সংঘর্ষ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ