১২ জুন ২০২৬

দৈনন্দিন

যুবশক্তি নেতা ইমনদোজ্জার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন


সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদোজ্জা আহমদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. রিদওয়ানুল হক নিহাল।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইমনদোজ্জা আহমদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলাকে সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তিরও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সন্ত্রাস ও দমননীতির মাধ্যমে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা যাবে না। প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জিসান আহমদ রাহি, জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব শবনমদ্দোজা জ্যোতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমদ শিহাব, ছাত্রশক্তির বিশ্বম্ভপুর উপজেলার আহ্বায়ক শরীফ হোসাইন মিজানসহ অন্যান্য নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ইমনদোজ্জা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সংবাদ সম্মেলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ