এসএসসিতে সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১২,৭৯৮ জন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উপাচার্য ড. আলিমুল ইসলাম এর প্রশাসনিক অনিয়মের প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল–কে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। মারধরের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জসিম উদ্দিন আহমদ এমন অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনায় প্রফেসর মাহবুব ইকবাল আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষিবিদ্যা ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক। তিনি বলেন, আমাকেও তারা লাথি দিয়েছে, আমাকেও মারধর করেছে। আমরা উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম ও প্রশ্ন-উত্তর প্রসঙ্গে ভিসির সঙ্গে দেখা করতে গেলে হঠাৎ করেই আমাদের লক্ষ্য করে আক্রমণ করে ভিসির লোকজন। এতে ক্যাম্পাসে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ক্যাম্পাসজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেক শিক্ষক হামলাকে ‘মত প্রকাশের ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায় বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর থেকে অযোগ্য প্রার্থী নিয়োগ, পদোন্নতি থেকে শিক্ষক বঞ্চিত করা এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতা নিয়ে অসন্তোষের ঘটনা চলছে। শিক্ষকরা অভিযোগ করেছেন, এসব বিষয়ে প্রশ্ন তুললে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে।
প্রফেসর মাহবুব ইকবাল বলেন, আমরা অনিয়মনের প্রতিবাদ করতে গেলে ভিসি প্রক্টরের লোকজন আমাকে মেরে রক্তাক্ত করেছেন। আমার নাক মুখ মেরে ফাটিয়ে দিয়েছে তারা। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি এখন একটু বিশ্রামে আছি।
সিকৃবি উপাচার্য ড. আলিমুল ইসলাম, প্রক্টর ও ভিসির ব্যক্তিগত সহকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেট, কৃষি বিশ্ববিদ্যালয়, মারধর