১৩ জুন ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

বানিয়াচংয়ে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৭ কিশোর আটক

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ৭ কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এলে তাদের আটক করা হয়।

 

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে ভোট দিতে আসে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন। আটক কিশোররা ওই এলাকারই বাসিন্দা।

 

ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

আটক, নির্বাচন, হবিগঞ্জ, জালভোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ