২৮ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি।  সোমবার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের বিষয়টি পরিলক্ষিত হওয়ায় মৌলভীবাজার জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। 

 

কুলাউড়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, কুলাউড়া, পৌর বিএনপি, কমিটি স্থগিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ