সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরুর সাত ঘন্টায় মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে গড়ে প্রায় ৪২ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত জেলার ৫৫৪ টি ভোটকেন্দ্রে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন ভোটাররা।
মৌলভীবাজার জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি ডেপুটি কমিশনার (এডিসি) মো. মামুনুর রশীদ সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোটগ্রহণ শুরু থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলায় গড়ে প্রায় ৪১ দশমিক ৮৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘ভোটগ্রহণকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৫৪টি।
নির্বাচন, মৌলভীবাজার, গণভোট