শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে গতরাতে ‘জালভোট’ দেওয়াকে কেন্দ্র করে ১১-দলীয় জোট ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ও মারধরের ঘটনায় প্রিজাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই কেন্দ্রে কোন চৌহদ্দি নেই, এই অবস্থায় একজন প্রার্থীর এজেন্টদের কয়েকজন রাতেই কেন্দ্রে যান। প্রিজাইডিং অফিসার তাদেরকে বের করে দিতে চাইলেও তারা চেয়ারে বসে যান। তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন, এ সময় হাতাহাতি হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে দুই প্রার্থীই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে। কোন জালভোটের ঘটনা ঘটেনি, তবে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নতুন আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গতরাতে সিলেট-৩ আসনে বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ‘জালভোট’ দেওয়াকে কেন্দ্র করে ১১-দলীয় জোট ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির তারিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে আশেপাশে থাকা বিএনপির নেতা-কর্মীরা তাঁদের কেন্দ্রের ভেতরেই ঘেরাও করেন। এ সময় প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
বালাগঞ্জ, ভোটকেন্দ্রে, হট্টগোল, প্রিজাইডিং অফিসার, সিলেট-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে