২৯ জুলাই ২০২৬

দৈনন্দিন

মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন


সিলেটের আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন সিলেট সিটি করপোরেশনের মো. আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ২টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। 

 

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার মান বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাউন্ট এডোরা হাসপাতালকে সিটি করপোরেশনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

 

সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসা উন্নয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন এবং মাউন্ট এডোরা হাসপাতালের যৌথ সহযোগিতায় সিলেটের স্বাস্থ্যসেবা খাতকে আরও আন্তর্জাতিকমানে উন্নত করার ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রশাসককে আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেটের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. শাহেদ আহমদ, কিডনি বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিবসহ হাসপাতাল এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাউন্ট এডোরা হসপিটাল, সিসিক, প্রশাসক, আব্দুল কাইয়ুম চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ