১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

মৌলভীবাজার-৪ আসনের ১৬৩ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের শ্রীমঙ্গলের ৮৭টি ও কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা বসানো হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কন্ট্রোল রুম থেকে কেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম বা গোলযোগের চেষ্টা হলে সিসিটিভি ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কয়েক স্তরে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা স্থায়ীভাবে দায়িত্বে থাকবেন। পুলিশের মোবাইল টিম টহল দেবে, জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি র‌্যাবের একাধিক টিম নজরদারি চালাবে। সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োজিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার-৪ আসন, নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ