শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বানিয়াচং–আজমিরীগঞ্জ শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটাই আমার শিকড় ও পরিচয়। এই এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাস আমাকে গভীরভাবে আন্দোলিত করেছে। এই ঋণ কোনোদিন শোধ হবার নয়।
তিনি বলেন, হাওরের মানুষের সংগ্রামী জীবন, বর্ষার পানিবন্দিত্ব, কর্মসংস্থানের সংকট ও চিকিৎসা–শিক্ষার কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন। এই বাস্তবতাই তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকে রাজনীতিতে এসেছি। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। নির্বাচিত হলে এমপি হয়ে দূরে থাকব না। একজন সেবক হয়ে আপনাদের পাশেই থাকব। চিকিৎসা, শিক্ষা ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে, বিকেল ৪টায় লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বড় বাজার শহীদ মিনার চৌরাস্তার মোড়ে গিয়ে জনসভায় রূপ নেয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হাওরবেষ্টিত এই জনপদ অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিজয়ী হলে ইনশা আল্লাহ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ন্যায়, মানবিকতা ও রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করবেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জীবন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বানিয়াচং–আজমিরীগঞ্জের অবহেলিত মানুষের পক্ষে রায় দিন। আমি আপনাদের ভালোবাসার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় অসংখ্য স্থানীয় নেতা কর্মী অংশ নেন।
বানিয়াচং, হবিগঞ্জ-২ আসন, নির্বাচন