বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন
দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, ‘পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ। কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই একজন মানুষ প্রকৃত সফলতা লাভ করতে পারে। হাফেজে কুরআনগণ সমাজের জন্য রহমতস্বরূপ, তাদের মাধ্যমে কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসায় হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। এছাড়াও আরও বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রজব আলী গোলাপগঞ্জ ভাদেশ্বর আল হারামাইন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আব্দুল বাসিত, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী, আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি হোযাইল আহমদসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ গোলাম হাসান চৌধুরী, হাফিজ হাফিজ খান, হাফিজ রুহেল আহমদ, হাফিজ কামরান খান, কয়েছ মিয়া, জুয়েল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং সবক প্রদান করা হয়।
লতিফিয়া দারুল কুরআন, পাগড়ি প্রদান, হিফজুল কুরআন, দক্ষিণ সুরমা, সিলেট মাদরাসা